কলেজ-বিশ্ববিদ্যালয়ে অশান্তি পরিকল্পিত চক্রান্ত! বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের

কলেজ-বিশ্ববিদ্যালয়ে অশান্তি পরিকল্পিত চক্রান্ত! বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের

রাজ্যে জাতীয় শিক্ষানীতি রূপায়ণ এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এই নীতি অবশ্যই লাগু হবে। তাঁর মতে, বর্তমান সময়ে দেশের বিরোধী দলগুলির একমাত্র কাজ হলো প্রতি পদে বিরোধিতা করা, যা এ রাজ্যেও তৈরি করার চেষ্টা চলছে। অতীতে বহু পন্ডিত মানুষ এটিকে ‘গৈরিকীকরণ’ বলে দাগিয়ে দিলেও সাধারণ মানুষ সেই সমস্ত বিতর্ক ও অপপ্রচারকে উপেক্ষা করেই সরকার গড়েছে, ফলে এই নীতি রূপায়ণ নিয়ে নতুন করে বলার কিছু নেই।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কলেজ গন্ডগোল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শতদল প্রতীক ভেঙে ফেলার ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত চক্রান্ত বলে অভিহিত করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, এবিভিপি-র মূল লক্ষ্য ও আদর্শের সঙ্গে এই ধরনের গর্হিত কাজের কোনো মিল থাকতে পারে না। এছাড়া, যাদবপুরের উত্তপ্ত পরিস্থিতির মাঝে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি সাফ জানান, গেটের বাইরে বা সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি হলে জনপ্রতিনিধি হিসাবে তাঁদের সেখানে উপস্থিত থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *