হাওড়ার জমা জলে করুণ মৃত্যু, প্রশাসনের আশ্বাসে কি কাটবে ভোগান্তি!

হাওড়ার জমা জলে করুণ মৃত্যু, প্রশাসনের আশ্বাসে কি কাটবে ভোগান্তি!

টানা বৃষ্টির জেরে জমে থাকা জলে হাওড়ার দাসনগরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সামনে জমে থাকা জলে পা পিছলে পড়ে মৃত্যু হলো তড়িৎ দেয়াসি (৪৭) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জল আনতে গিয়ে রাস্তার জলে জমে থাকা শ্যাওলায় পা পিছলে পড়ে যান তিনি। শারীরিক অসুস্থতার কারণে নিজেকে সামলাতে না পারায় জমা জলেই দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাসনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। হাওড়ার দীর্ঘদিনের নিকাশি সমস্যা স্বীকার করে মন্ত্রী জানান, পরিস্থিতি বদলাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী জানুয়ারি মাস থেকে নিকাশি সংস্কারের বৃহৎ প্রকল্পের কাজ শুরু হবে। মন্ত্রীর দাবি, এই প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর থেকে হাওড়াবাসীকে আর জমা জলের ভোগান্তির মুখে পড়তে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *