বিস্ফোরণের পরেই পুলিশের মেগা অ্যাকশন! চম্পাহাটিতে উদ্ধার লরি লরি বেআইনি বাজি, ধৃত ৩

বিস্ফোরণের পরেই পুলিশের মেগা অ্যাকশন! চম্পাহাটিতে উদ্ধার লরি লরি বেআইনি বাজি, ধৃত ৩

দক্ষিণ ২৪ পরগনার পিয়ালীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর কড়া ব্যবস্থা নিল প্রশাসন। এই দুর্ঘটনায় এক শ্রমিক ও এক মহিলা গুরুতর আহত হওয়ার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে বেআইনি বাজি কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বারুইপুর জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল অপারেশন টিম (SOT) চম্পাহাটি, হাড়াল ও পিয়ালী এলাকায় ব্যাপক অভিযান চালায়। অভিযানে একটি ছোট লরি বোঝাই প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয় এবং হাতেনাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের পাশাপাশি বাজি ব্যবসায়ী ইউনিয়নের সঙ্গে জরুরি বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার। সেখানে স্পষ্ট জানানো হয়, অবৈধ বাজি তৈরি বা মজুত করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া বেআইনি বাজির তথ্য জানাতে সাধারণ মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *