বাসন মাজার সময় অশালীন প্রস্তাবের প্রতিবাদ! গৃহবধূকে জলে চুবিয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ!

বাসন মাজার সময় অশালীন প্রস্তাবের প্রতিবাদ! গৃহবধূকে জলে চুবিয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ!

পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের চাই-কালিতলা এলাকায় এক গৃহবধূকে নদীর জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত বাসুদেব মান্নাকে গ্রেফতার করেছে। শুক্রবার কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম তাপসী সামন্ত (৩৭)। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির অদূরে খড়ি নদীতে বাসন মাজতে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় যুবক বাসুদেব মান্না তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। বধূ প্রতিবাদ জানালে, ক্ষিপ্ত হয়ে যুবক তাঁকে জোর করে নদীর জলে ডুবিয়ে দিয়ে হত্যা করে।

ঘটনার সময় এক স্থানীয় বালক পুরো বিষয়টি দেখতে পায় এবং দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসুদেবকে হাতেনাতে ধরে ফেলেন। পরে নাদনঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *