৪০ লক্ষ টাকা বেতনেও মন গলল না! রাহুল গান্ধীর জন্য বিয়ে ভাঙলেন তরুণী, কারণ শুনলে চমকে যাবেন

সুন্দর চেহারা, ভালো পরিবার আর বছরে ৪০ লক্ষ টাকার আকর্ষণীয় প্যাকেজ থাকা সত্ত্বেও এক যুবকের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন ১৮ বছর বয়সী তরুণী। নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হওয়া এই ঘটনার পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরুহি রেড্ডি নামের এক তরুণী জানান, পাত্রের সব গুণ থাকা সত্ত্বেও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘রোল মডেল’ হিসেবে দেখে তিনি বিয়ের সিদ্ধান্ত বদলে ফেলেন। তরুণীর দাবি, নিজের রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ তাঁর কাছে টাকা বা সাফল্যের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নেট দুনিয়ায় এই পোস্টটি নজর কাড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নানা আলোচনা। ইতিমধ্যেই লাখের বেশি মানুষ পোস্টটি দেখে ফেলেছেন এবং নেটজনতা দুটি স্পষ্ট ব্লকে বিভক্ত হয়ে পড়েছেন। একদল মানুষ তরুণীর চিন্তাভাবনাকে সমর্থন জানিয়ে বলছেন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে ব্যক্তিগত মূল্যবোধ ও রাজনৈতিক মতাদর্শের মিল থাকা একান্ত প্রয়োজন। অন্যদিকে, সমালোচকদের বক্তব্য হলো, কেবল রাজনৈতিক পছন্দের ওপর ভিত্তি করে কারো ব্যক্তিত্ব বিচার করা একদমই অনুচিত। সব মিলিয়ে, এই অনন্য ঘটনাটি সমাজমাধ্যমে এখন জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।