১ সেপ্টেম্বর থেকে বিদেশ যাত্রা সহজ: ইমিগ্রেশনে আর লাগবে না কাগজের বোর্ডিং পাস!
August 23, 20265:09 am

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য সুখবর এনেছে কেন্দ্র। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও বোর্ডিং নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।
মূল পরিবর্তনসমূহ:
- ই-বোর্ডিং পাস: ইমিগ্রেশন কাউন্টারে প্রিন্ট করা বোর্ডিং পাসের বদলে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইসে থাকা ই-বোর্ডিং পাস দেখালেই চলবে।
- বন্ধ হচ্ছে স্ট্যাম্পিং: বোর্ডিং পাসে ইমিগ্রেশন আধিকারিকের সিল বা স্ট্যাম্প দেওয়ার পুরোনো প্রথা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।
- কাগজের পাসের ব্যবহার: কেউ চাইলে আগের মতো প্রিন্ট করা পাস ব্যবহার করতে পারবেন, তবে তাতেও কোনো স্ট্যাম্প দেওয়া হবে না।
কাগজের ঝামেলা এড়াতে এবং পুরো প্রক্রিয়াকে দ্রুত, ডিজিটাল ও পেপারলেস করতেই এই পদক্ষেপ। দিল্লির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকেই সব বিমানব্যান্ডারে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।