শতভাগ লক্ষ্যপূরণ! প্রথম ১০০ দিনেই বাংলায় বড় চমক বিজেপির!
August 23, 20265:36 am
/indian-express-bangla/media/media_files/2026/08/21/amit-shah-siliguri-chicken-neck-border-security-ssb-bara-khana-2026-08-21-14-07-03.jpg?w=640&fit=640,360&ssl=1)
রাজ্যে সরকার গঠনের প্রথম ১০০ দিনেই নির্বাচনী ইস্তেহারের প্রায় ৪৩ শতাংশ প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি শিলিগুড়ির এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করা এবং দুর্নীতি দমনে হেল্পলাইন চালুর মতো একাধিক জনমুখী পদক্ষেপ দ্রুত সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে রাজ্যবাসীর নিরাপত্তা ও বিচারব্যবস্থা জোরদার করতে তিনটি নতুন ফৌজদারি আইন চালুর ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া, আগামী ছমাসের মধ্যেই বাংলাদেশ থেকে আগত যোগ্য ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।