বিমানসেবিকা থেকে পুলিশ সুপার! খোদ চর্চিত এই আধিকারিকের বিরুদ্ধেই চাঞ্চল্যকর তোলাবাজির অভিযোগ

বিমানসেবিকা থেকে পুলিশ সুপার! খোদ চর্চিত এই আধিকারিকের বিরুদ্ধেই চাঞ্চল্যকর তোলাবাজির অভিযোগ

বিমানসেবিকা থেকে মধ্যপ্রদেশের পুলিশ সুপার পদে উন্নীত হওয়ার সাফল্যের গল্প এবার মোড় নিল ভিন্ন খাতে। কটনীর সিটি এসপি হিসেবে কর্মরত নেহা পচীসিয়ার বিরুদ্ধে ভয় দেখিয়ে জলের দরে জমি লিখে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি খুনের মামলার অভিযুক্ত পরিবারকে ভয় দেখিয়ে প্রায় তিরাশি লক্ষ টাকার বাজারমূল্যের জমি মাত্র আঠারো লক্ষ টাকায় নিজের ঘনিষ্ঠের নামে রেজিস্ট্রি করিয়ে নেন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কঠোর নির্দেশ পাওয়ার পরেই অভিযুক্ত ওই পুলিশ সুপারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখ্য, বিমানসেবিকার চাকরি ছেড়ে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নেহা এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এর আগে তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ ওঠায় তাঁকে বিভিন্ন থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই পুরনো বিতর্কের রেশ কাটতে না কাটতেই খোদ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এই ক্ষমতার অপব্যবহার ও জবরদখলের অভিযোগ পুরো প্রশাসনিক মহলে গভীর প্রশ্নচিহ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *