জলের রঙ বদলে চমক! বারাণসীর গঙ্গা আরতি এবার সরাসরি লন্ডনের টেমস নদীর তীরে, জানুন বিশদ

জলের রঙ বদলে চমক! বারাণসীর গঙ্গা আরতি এবার সরাসরি লন্ডনের টেমস নদীর তীরে, জানুন বিশদ

বারাণসী ও হরিদ্বারের চেনা আধ্যাত্মিক আবহ এবার ছড়িয়ে পড়তে চলেছে বিদেশের মাটিতে। ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী ও বর্ণময় অনুষ্ঠান ‘গঙ্গা আরতি’র সাক্ষী থাকতে চলেছেন লন্ডনের বাসিন্দারা। আগামী ১৩ সেপ্টেম্বর লন্ডনের গ্রিনিচ শহরের ঐতিহাসিক ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ। তবে নদীদূষণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আরতির সময় টেমসের জলে কোনও ফুল বা পুজোর সামগ্রী ভাসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

শুধুমাত্র আরতিই নয়, দিনভর এই আয়োজনে থাকছে ভারতীয় সংস্কৃতির নানা দিক। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার, গান, নাচ এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় মূল অনুষ্ঠান শুরু হলেও, সন্ধ্যার মূল আকর্ষণ অর্থাৎ ‘গঙ্গা আরতি’ শুরু হবে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে। রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই আরতি সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও দর্শকদের জন্য আগে থেকে নাম নথিভুক্ত করার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *