উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদ! মুম্বইয়ে গণেশ শোভাযাত্রায় মূর্তি ভেঙে মৃত ২, আহত ৫

উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদ! মুম্বইয়ে গণেশ শোভাযাত্রায় মূর্তি ভেঙে মৃত ২, আহত ৫

মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজোকে কেন্দ্র করে যখন চারিদিকে চরম উন্মাদনা ও উল্লাস চলছে, ঠিক তখনই মুম্বইয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় গণেশ চতুর্থীর শোভাযাত্রা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় একটি বিশালকার মূর্তি বহনের কাঠামো হঠাৎ গাড়ি থেকে উলটে পড়ে। এই ভয়াবহ বিপর্যয়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাত সাড়ে নয়টা নাগাদ ভুলেশ্বরের জয় আম্বে চৌক সংলগ্ন কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত প্রায় বাইশ ফুটেরও বেশি উচ্চতার ওই বিশাল গণেশমূর্তিটির শোভাযাত্রা চলছিল। সেই সময়ই মূর্তি বহনকারী কাঠামোটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের ওপর হুড়মুড়িয়ে পড়ে যায় এবং বেশ কয়েকজন তার নিচে চাপা পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত মুম্বই পুলিশ, ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ ও পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’জনকে বাঁচানো সম্ভব হয়নি। উৎসবের ঠিক প্রাক্কালে এই ধরনের দুর্ঘটনা শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *