মহারাষ্ট্রে ‘লড়কি বহিন’ প্রকল্পে বড়সড় আর্থিক ত্রুটি! অযোগ্যদের অ্যাকাউন্টে গেল ৯ হাজার কোটি টাকারও বেশি

মহারাষ্ট্রে ‘লড়কি বহিন’ প্রকল্পে বড়সড় আর্থিক ত্রুটি! অযোগ্যদের অ্যাকাউন্টে গেল ৯ হাজার কোটি টাকারও বেশি

মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারের জনপ্রিয় ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা’ প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য সামনে এসেছে। তথ্যের অধিকার বা আরটিআই মারফত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এই জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় প্রায় ৯২ লক্ষ অযোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯,৬০৫ কোটি টাকা স্থানান্তরিত হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে চালু হওয়া এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনে এই প্রকল্প বড় প্রভাব ফেলেছিল বলে রাজনৈতিক মহলের মত। তবে সাম্প্রতিক তথ্যে জানা গিয়েছে, বার্ষিক আয়ের সীমা লঙ্ঘন, ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকা এবং একাধিক সদস্যের নাম নথিভুক্ত হওয়ার মতো নানা গলদের কারণে বিপুল পরিমাণ সরকারি অর্থ ভুল জায়গায় চলে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *