অন্নপূর্ণা যোজনায় অযোগ্যরাই পাচ্ছে টাকা? অভিযোগ জানাবেন কীভাবে, জানুন সহজ উপায়!

অন্নপূর্ণা যোজনায় অযোগ্যরাই পাচ্ছে টাকা? অভিযোগ জানাবেন কীভাবে, জানুন সহজ উপায়!

পশ্চিমবঙ্গ জুড়ে এখন চর্চার কেন্দ্রবিন্দু অন্নপূর্ণা যোজনা। বর্তমানে রাজ্যের প্রায় ১.৪৫ কোটি মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা পাননি বলে সরব হয়েছেন, অন্যদিকে অনেক অযোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর অভিযোগ উঠেছে।

যেসব মহিলারা আবেদনের সুযোগ হাতছাড়া করেছেন, তাঁদের জন্য পুনরায় ক্লেইম করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, অনিয়ম রুখতে চালু করা হয়েছে ‘অবজেকশন’ বা অভিযোগ জানানোর বিশেষ অপশন।

কারা এই প্রকল্পের যোগ্য নন?

  • আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে।
  • আবেদনকারীর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে না হলে।
  • কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী কর্মী বা পেনশনভোগী হলে।
  • আয়কর (Income Tax) প্রদানকারী হলে।
  • শহরে ৩টি বা তার বেশি ঘর থাকলে অথবা পুর এলাকায় ৫০ শতকের বেশি জমি থাকলে।
  • আবেদনকারীর নিজস্ব মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হলে।

কীভাবে অনলাইনেই অভিযোগ বা অবজেকশন জানাবেন? ১. অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টাল socialregistry.wb.gov.in/citizen/#/dashboard-এ গিয়ে লগইন করুন। ২. মেনু থেকে ‘Objection’ অপশনটি বেছে নিন। ৩. আপনার নাম, বাবার নাম, জেলা, ব্লক/পুরসভা এবং ওয়ার্ড/পঞ্চায়েতের তথ্য সঠিক জায়গায় লিখুন। ৪. যাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁর Application Number ইনপুট করুন। ৫. নির্দিষ্ট ৭টি কারণের মধ্য থেকে আপনার অভিযোগের সঠিক কারণটি নির্বাচন করুন এবং Remarks বক্সে বিস্তারিত লিখুন। ৬. প্রয়োজনীয় নথি (Documents) আপলোড করে ‘Submit Objection’ বাটনে ক্লিক করুন।

অভিযোগ জমা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *