তৃতীয়বার মা হচ্ছেন করিনা! নীরবতা ভেঙে যা বললেন বেবো?

তৃতীয়বার মা হচ্ছেন করিনা! নীরবতা ভেঙে যা বললেন বেবো?

তৈমুর ও জেহর পর করিনা কাপুর খানের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জনে সম্প্রতি সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। জিম থেকে বেরোনোর একটি ভিডিওতে অভিনেত্রীর স্ফীতোদর দৃশ্যমান হওয়ার পর থেকেই এই জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভক্তদের পাশাপাশি একাংশ নেটিজেন নানা মন্তব্য করতে শুরু করেন। তবে এই সমস্ত জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন খোদ অভিনেত্রী। পাপ্পারাজ্জিদের মুখোমুখি হয়ে হাসিমুখে করিনা সাফ জানিয়ে দেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ধরনের গুঞ্জন তাঁকে পাগল করে দিচ্ছে।

এর আগে অভিনেত্রীর টিম ও ননদ সাবা আলি খানও এই বিষয়ে মুখ খুলেছিলেন। সাবার মতে, ক্যামেরার ভুল অ্যাঙ্গেল কিংবা পোশাকের বিন্যাসের কারণেই এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কৌতূহল না দেখিয়ে সবাইকে নিজের মতো বাঁচার বার্তা দিয়েছেন তিনি। উল্লেখ্য, সাইফ-করিনার পরিবারে নতুন অতিথি আসার গুঞ্জন নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে থাকলেও, অভিনেত্রীর স্পষ্ট বক্তব্যে আপাতত সমস্ত জল্পনার অবসান ঘটেছে।

View this post on Instagram

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *