দুধের বাটি ফেলে শহর সুন্দর হবে না! অগ্নিমিত্রাকে তুলোধোনা অরিত্রর

দুধের বাটি ফেলে শহর সুন্দর হবে না! অগ্নিমিত্রাকে তুলোধোনা অরিত্রর

পার্ক স্ট্রিটে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমে প্রৌঢ়ার বাচ্চার দুধের বাটি ফেলে দেওয়ার ঘটনায় মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ফুটপাত থেকে গরিব মানুষকে উচ্ছেদ করে বা লাথি মেরে দুধের বাটি ফেলে দিলেই কি শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়?

মন্ত্রী অগ্নিমিত্রার সেই সময়কার পদক্ষেপ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। অরিত্রর মতে, শহরের আসল সৌন্দর্য ফুটপাত পরিষ্কার করায় নয়, বরং সমাজ থেকে দারিদ্র, অনাহার ও বৈষম্য দূর করার মধ্যে নিহিত রয়েছে। অসহায় মানুষের পেটে ভাত এবং বাসস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র উচ্ছেদ অভিযান চালানো মানবিক সমাজ গড়ার পথে অন্তরায় বলে মত প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *