কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, নন্দীগ্রাম সহ একাধিক এলাকায় বড় বদল!

কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, নন্দীগ্রাম সহ একাধিক এলাকায় বড় বদল!

রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল বা পিএম পোষণ প্রকল্প পরিচালনায় বড় পদক্ষেপ করল প্রশাসন। কলকাতার পর এবার পশ্চিমবঙ্গের একাধিক জেলার স্কুলগুলিতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনের সহযোগী সংস্থা অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে। স্কুলশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অঞ্চলে এই পরিসেবা চালু হতে চলেছে। এর মধ্যে বিধাননগর, দমদম, রাজারহাট-নিউ টাউনের পাশাপাশি হাওড়া ও পুরুলিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার তরফে পাঠানো প্রস্তাব পর্যালোচনার পরই এই অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেয়েছিল ইসকন। তবে সেই সময় নিরামিষ খাবার ও পরিবেশন নিয়ে কিছু বিতর্ক তৈরি হওয়ায় রাজ্য সরকার আলাদাভাবে ডিম সরবরাহের ব্যবস্থা করে। বর্তমানে কলকাতার সমস্ত স্কুল এই প্রকল্পের আওতায় না এলেও, ধাপে ধাপে তা বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যেই প্রকল্পের পরিধি জেলাস্তরে বাড়িয়ে দেওয়ায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে কাজের গতি নিয়ে কিছু প্রশ্ন তোলা হলেও, খুব শীঘ্রই রাজ্যের একাধিক জেলার পড়ুয়ারা নতুন এই ব্যবস্থার আওতায় আসতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *