বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হঠাৎ কোথায় উধাও সুনীতা আহুজা!

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হঠাৎ কোথায় উধাও সুনীতা আহুজা!

গোবিন্দার সঙ্গে দাম্পত্য কলহ এবং নানা বিস্ফোরক অভিযোগের খবরের মাঝেই এবার জয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন সুনীতা আহুজা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। ব্ল্যাক টি-শার্ট ও স্ট্রাইপড ট্রাউজারে দেখা মিললেও পাপারাজ্জির ক্যামেরাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন তিনি। জানা যাচ্ছে, এই মুহূর্তে জয়পুরের একটি হোটেলে রয়েছেন সুনীতা এবং সেখান থেকেই তার বিখ্যাত খাটু শ্যাম মন্দির দর্শনে যাওয়ার কথা রয়েছে। আধ্যাত্মিকতায় বিশ্বাসী সুনীতা এর আগেও বহুবার মন্দিরে সময় কাটিয়েছেন, তবে বর্তমান পরিস্থিতিতে তার এই হঠাৎ তীর্থযাত্রাটি বিশেষ নজর কেড়েছে নেটিজেনদের।

অন্যদিকে, গোবিন্দা ও সুনীতার বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত বিষয়। এর আগে রাখি সাওয়ান্তের সঙ্গে সুনীতার একটি ভাইরাল হওয়া ফোন কলে গোবিন্দার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। এমনকি ডিভোর্সের মামলা স্থগিত রাখার কথাও সামনে এসেছিল। এই সমস্ত বিতর্ক ও আইনি হুঁশিয়ারির আবহেও সুনীতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামছে না। ব্যক্তিগত সম্পর্কের এই ঝড়ের মাঝেই খুব শীঘ্রই সাজিদ খানের পরিচালনায় আসন্ন একটি নতুন বলিউড সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *