SSKM-এ চরম বিপর্যয়: ট্রমা কেয়ারের সামনে গাছ ভেঙে পিষে মৃত্যু রোগীর আত্মীয়ের
August 24, 20263:03 pm
কলকাতার SSKM হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাহিদা বিবি (৪৬) নামে এক মহিলা। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা এবং হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় বলে জানা গিয়েছে।
সোমবার দুপুরে হাসপাতাল চত্বরের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে আচমকাই একটি বড় গাছ ভেঙে পড়ে। সেই সময় গাছের নিচে থাকা রাহিদা বিবি চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ এসে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোনো ঝড়-বৃষ্টি বা দুর্যোগ ছাড়াই হাসপাতাল চত্বরের মতো সুরক্ষিত জায়গায় কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।