আইফোনের ছোঁয়ায় বিশ্বজুড়ে হু হু করে কমছে জন্মহার! আধুনিক প্রযুক্তির এই আগ্রাসনে মাথায় হাত গবেষকদের!

আইফোনের ছোঁয়ায় বিশ্বজুড়ে হু হু করে কমছে জন্মহার! আধুনিক প্রযুক্তির এই আগ্রাসনে মাথায় হাত গবেষকদের!

বিশ্বজুড়ে লাফিয়ে কমছে জন্মহার। অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতির চেয়েও এর নেপথ্যে কাজ করছে আধুনিক প্রযুক্তির এক নীরব থাবা। আমেরিকার সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দাবি করা হয়েছে ২০০৭ সালে আইফোনের আত্মপ্রকাশের পর থেকেই এই পতন শুরু হয়েছে। স্মার্টফোনের অবাধ বিস্তার ও এর প্রভাবে তরুণ প্রজন্মের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে, যা পরোক্ষভাবে বিশ্বজুড়ে জন্মহার হ্রাসে বড় ভূমিকা পালন করছে।

গবেষকদের মতে, স্মার্টফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং ভার্চুয়াল দুনিয়ায় বুঁদ হয়ে থাকার প্রবণতা বাস্তব জীবনের সম্পর্ক ও শারীরিক মিলনের হার কমিয়ে দিয়েছে। একই সঙ্গে ইন্টারনেটে প্রাপ্তবয়স্ক কনটেন্টের সহজলভ্যতা এবং গর্ভনিরোধক উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণেও পরিবার পরিকল্পনা এবং সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু আমেরিকা নয়, ১২৮টি দেশের তথ্যেও এই প্রযুক্তির ধাক্কা স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *