২৪ বছরের অভিমান ভুলে বনশালির ছবিতে করিনা, সঙ্গী দক্ষিণী সুপারস্টার ধনুষ!

২৪ বছরের অভিমান ভুলে বনশালির ছবিতে করিনা, সঙ্গী দক্ষিণী সুপারস্টার ধনুষ!

বলিউড ও দক্ষিণের মেলবন্ধনে এক মেগা প্রজেক্টের প্রস্তুতি শুরু হয়েছে মায়ানগরীতে। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নতুন প্রযোজনায় প্রথমবার এক ফ্রেমে কাজ করতে চলেছেন করিনা কাপুর খান এবং দক্ষিণী সুপারস্টার ধনুষ। বহুল চর্চিত এই প্রজেক্ট পরিচালনা করছেন তামিল পরিচালক পি এস মিত্রন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, তারকাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং শিডিউল মেলানোর কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬ সালের নভেম্বর মাসে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে ২০২৭ সালের জানুয়ারি মাসে ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে।

এই ছবির হাত ধরেই অবসান ঘটতে চলেছে দীর্ঘ দুই দশকের পুরোনো এক দূরত্বের। প্রসঙ্গত, ২০০২ সালের কালজয়ী ছবি ‘দেবদাস’-এর ‘পারো’ চরিত্রের জন্য করিনার সঙ্গে প্রাথমিক কথা হলেও শেষ পর্যন্ত ঐশ্বর্য রাই বচ্চনকে কাস্ট করেছিলেন বনশালি। সে সময় বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন করিনা। তবে দীর্ঘ ২৪ বছর পর সমস্ত অভিমান ও দূরত্ব পেছনে ফেলে বনশালির প্রযোজনা সংস্থাতেই নতুন এই যাত্রার জন্য হাত মেলালেন তিনি, যা নিয়ে চলচ্চিত্র মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *