ডায়াবেটিস আসার আগের সংকেত, এই ৬ ভুলেই বাড়ছে প্রি-ডায়াবেটিসের ঝুঁকি!

ডায়াবেটিস আসার আগের সংকেত, এই ৬ ভুলেই বাড়ছে প্রি-ডায়াবেটিসের ঝুঁকি!

প্রি-ডায়াবেটিস কী? রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু তা টাইপ-২ ডায়াবেটিসের মাত্রায় পৌঁছায়নি—এমন অবস্থাকে বলা হয় প্রি-ডায়াবেটিস। সহজ কথায়, এটি ডায়াবেটিস হওয়ার ঠিক আগের সতর্কবার্তা। তবে আশার কথা হলো, সঠিক সময়ে সচেতন হলে এবং জীবনযাত্রায় বদল আনলে এই অবস্থা থেকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

যে ৬টি বাজে অভ্যাস প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়:

  • সারা দিন অলসভাবে বসে থাকা: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ বা বিশ্রাম করলে শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে।
  • শারীরিক কসরত না করা: নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা না করলে ইনসুলিন সংবেদনশীলতা কমে যায়। প্রতিদিন সামান্য হাঁটাহাঁটি বা কায়িক পরিশ্রম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • পেটে চর্বি ও অতিরিক্ত ওজন: ওজন বৃদ্ধি, বিশেষ করে তলপেটে অতিরিক্ত মেদ জমলে ইনসুলিন কাজ করার ক্ষমতা হারায়, যা প্রি-ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।
  • অস্বাস্থ্যকর ও প্রসেসড খাবার গ্রহণ: ফাস্টফুড, ভাজাভুজি, অস্বাস্থ্যকর ফ্যাট এবং প্রসেসড কার্বোহাইড্রেট খেলে মেটাবলিজম দুর্বল হয়ে পড়ে এবং রক্তে শর্করার সামঞ্জস্য নষ্ট হয়।
  • অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় পানীয়: নিয়মিত কোল্ড ড্রিংকস, ডেজার্ট বা চিনিযুক্ত খাবার খেলে শরীরে ক্যালোরি দ্রুত বাড়ে। এটি ওজন বৃদ্ধির পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে।
  • দেড়িতে রাতের খাবার খাওয়ার অভ্যাস: রাতে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়া বা দেরি করে রাতের খাবার সারণির ফলে বিপাকক্রিয়া ব্যাহত হয় এবং ওজন হু-হু করে বাড়তে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *