রবিনার নাকের ডগায় অক্ষয়ের প্রেমে মজেছিলেন রেখা! নব্বইয়ের দশকের কোন রহস্য আজও চাপা রয়েছে?

রবিনার নাকের ডগায় অক্ষয়ের প্রেমে মজেছিলেন রেখা! নব্বইয়ের দশকের কোন রহস্য আজও চাপা রয়েছে?

নব্বইয়ের দশকে বলিউডের অন্দরে নানা রোম্যান্টিক গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী রেখা এবং অক্ষয় কুমারের সম্পর্কের চর্চা ছিল সবচেয়ে বিস্ফোরক। ১৯৯৬ সালে ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবির শুটিংয়ের সময় থেকেই এই দুই তারকার আসাম বয়স ও মাখোমাখো রসায়ন নিয়ে পেজ থ্রির পাতা গরম হয়ে ওঠে। তৎকালীন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের পর অক্ষয়ের জন্য নিজ হাতে রান্না করা খাবার নিয়ে আসতেন রেখা। সেটে তাঁদের অতিরিক্ত সময় কাটানো এবং বিশেষ সখ্য নজর এড়ায়নি সিনেমার কলাকুশলীদেরও।

সেই সময়ে অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কে ছিলেন আরেক জনপ্রিয় নায়িকা রবিনা ট্যান্ডন। ফলে স্বাভাবিকভাবেই সেটে তৈরি হয় তীব্র ত্রিকোণ প্রেমের টানাপোড়েন, যা পরে ইন্ডাস্ট্রির অলিন্দে ওপেন সিক্রেট হয়ে দাঁড়ায়। শোনা যায়, রেখার এই অতি-আগ্রহ সহজভাবে নেননি রবিনা এবং তিনি নাকি দূরত্ব বজায় রাখার সতর্কবার্তাও দিয়েছিলেন। যদিও পরবর্তীতে এই সম্পর্ক স্থায়ী হয়নি এবং সময় গড়ালে বিতর্কেও ভাটা পড়ে, তবুও নব্বইয়ের দশকের সেরা রোম্যান্স-বিতর্কের তালিকা করলে অক্ষয়-রেখার এই চর্চিত রসায়ন আজও আলোচনার শীর্ষে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *