দিল্লির রাজপথে ফের বড় ঝড়ের পূর্বাভাস, ৫ সেপ্টেম্বর বিশাল আন্দোলনের ডাক!

দিল্লির রাজপথে ফের বড় ঝড়ের পূর্বাভাস, ৫ সেপ্টেম্বর বিশাল আন্দোলনের ডাক!

গত মাসে যন্তর মন্তরের বিক্ষোভের পর এবার আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের সরকার-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করা হয়নি। জেন জি, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার ও নির্যাতিত ব্যক্তিরা এই মিছিলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, দেশজুড়ে সরকারি বিদ্যালয়গুলির বেহাল দশা দেখতে মাঠে নেমেছে ককরোচ নেতৃত্ব। বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে গিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং নেতা আশুতোষ রাঙ্কা। তবে অনুমতি না নিয়ে স্কুল চত্বরে প্রবেশের অভিযোগে ইতিমধ্যেই মহারাষ্ট্রের আউসা থানায় অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একদিকে দিল্লির রাজপথে প্রতিবাদের প্রস্তুতি এবং অন্যদিকে আইনি জটিলতা—সব মিলিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *