টাটা সাম্রাজ্য ছেড়ে মোদি মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ক্ষুরধার এন চন্দ্রশেখরন

টাটা সাম্রাজ্য ছেড়ে মোদি মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ক্ষুরধার এন চন্দ্রশেখরন

দীর্ঘ ৯ বছর টাটা গোষ্ঠীর প্রথম অ-পার্সি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলানোর পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এন চন্দ্রশেখরন। আগামী ২০ ফেব্রুয়ারি কার্যকালের মেয়াদ শেষ হলেই তিনি টাটা সন্সের বোর্ড থেকে বিদায় নেবেন। তবে তাঁর এই দায়িত্ব ছাড়ার নেপথ্যে রয়েছে ভিন্ন এক জল্পনা। দেশের রাজনৈতিক ও কর্পোরেট মহলে তীব্র গুঞ্জন উঠেছে, টাটা সাম্রাজ্যের এই ক্ষুরধার মস্তিষ্ককে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের শীর্ষস্তরে তাঁর মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাদারকে বড় কোনো দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

বিজেপি সভাপতি নীতীন নবীনের নতুন টিমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলকে কোষাধ্যক্ষ করায় ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুযায়ী তাঁর স্থানে এন চন্দ্রশেখরনের নাম জোরালোভাবে উঠে আসছে। ৪ দশকের কর্পোরেট অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্বকে বাণিজ্য মন্ত্রক বা অর্থমন্ত্রকের মতো গুরুদায়িত্বে দেখা যেতে পারে। এমনকি মন্ত্রী হিসেবে সরাসরি যোগ না দিলেও, রিজার্ভ ব্যাঙ্ক কিংবা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কোনো গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক পদে তাঁকে বসানো হতে পারে। চন্দ্রশেখরনের সাথে প্রধানমন্ত্রীর চমৎকার সুসম্পর্ক এই জল্পনাকে আরও উসকে দিয়েছে, যা জাতীয় অর্থনীতি ও রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *