লাল বলের ক্রিকেটে বড় ক্ষতি হতে পারে বৈভবের! কী আশঙ্কা প্রকাশ করলেন রাহুল দ্রাবিড়?

দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট জোনের হয়ে খেলতে নেমে হতাশ করলেন তরুণ ভারতীয় তারকা বৈভব সূর্যবংশী। নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে নিজের চিরপরিচিত আগ্রাসী মেজাজে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ঘরোয়া ক্রিকেটের এই ব্যর্থতা আবারও উসকে দিয়েছে প্রশ্ন, লাল বলের ক্রিকেটের জন্য কি তিনি আদৌ প্রস্তুত? যদিও বাংলার ক্রিকেটারদের নৈপুণ্যে পূর্বাঞ্চল ম্যাচ জিতেছে, তবুও বৈভবের এই আউট নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
এই প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হয়ে বৈভবের প্রতিভা কাছ থেকে দেখা দ্রাবিড়ের মতে, টেস্ট ক্রিকেটের উপযোগী হতে হলে তাকে আরও বেশি করে ঘরোয়া লাল বলের ম্যাচ খেলতে হবে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়ার কারণে ঘরোয়া ক্রিকেটে তার নিয়মিত উপস্থিতি বাধাগ্রস্ত হতে পারে, যা তার কেরিয়ারে বড় ক্ষতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন এই ক্রিকেট ব্যক্তিত্ব।