হাসপাতালের বিছানা থেকে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ গায়েব! আসল চোরকে দেখে তাজ্জব পুলিশ!

হাসপাতালের বিছানা থেকে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ গায়েব! আসল চোরকে দেখে তাজ্জব পুলিশ!

মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালে রাতের অন্ধকারে ঘটে গেল এক অদ্ভুত ও চাঞ্চল্যকর কাণ্ড। চিকিৎসাধীন মেয়ের সেবায় হাসপাতালে থাকা এক মহিলার চার লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকাভর্তি একটি ব্যাগ রহস্যজনকভাবে চুরি যায়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হতবাক হয়ে যায়। তদন্তকারীরা দেখতে পান, এই চুরির নেপথ্যে কোনো পেশাদার চোর নয়, রয়েছে এক চারপেয়ে পথকুকুর। মূলত ব্যাগের ভেতরে খাবার থাকার কারণেই সেটি মুখে করে চম্পট দিয়েছিল ওই সারমেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড থেকে ব্যাগটি উধাও হয়। লতা বাই নামের ওই মহিলা চিকিৎসাধীন মেয়ের নিরাপত্তার কারণে গয়নাগুলি বাড়িতে না রেখে নিজের কাছেই রেখেছিলেন। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে নিখুঁতভাবে কুকুরের গতিবিধি ট্র্যাক করে ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অদ্ভুত এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *