নেপালের সর্বগ্রাসী হড়পা বান ভাসিয়ে নিয়ে গেল বহু প্রাণ! ভারতেও কি নেমে আসছে মহাবিপদ?

নেপালের সর্বগ্রাসী হড়পা বান ভাসিয়ে নিয়ে গেল বহু প্রাণ! ভারতেও কি নেমে আসছে মহাবিপদ?

নেপালের ভয়ংকর হড়পা বাণ ও ভয়াবহ বন্যার প্রভাব এবার সরাসরি এসে পড়ল ভারতেও। বিহার ও নেপাল সীমান্ত এলাকার শুল্ক দপ্তরের ৩৫ জন কর্মচারীর মধ্যে অন্তত ১৪ জনের নিখোঁজ হওয়ার ঘটনায় সীমান্তজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। নেপাল থেকে বয়ে আসা গণ্ডক ও কোশী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তিব্বত থেকে উৎপন্ন এবং নেপালে নারায়ণী নামে পরিচিত এই নদীর তীব্র স্রোত ভারতীয় ভূখণ্ডে বড় ধরনের বিপদের শঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে বিহারের গণ্ডক ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে এবং নদীর জল ছাড়ার মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশেও নদীর জলস্তর বৃদ্ধিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে নেপালে প্রাকৃতিক এই বিপর্যয়ে বহু মানুষের প্রাণহানির খবর মিলেছে এবং বেশ কয়েকজন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। সীমান্তবর্তী রাজ্যগুলোর প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *