যাদবপুরে শুভেন্দুর হুঙ্কার: ‘বন্দে মাতরম’ রুখবে কে? শুক্রবার ৮বি-তে মেগা বিজেপি কর্মসূচি!
August 28, 202611:35 am

গত বুধবারের এসএফআই ও এবিভিপি-র রক্তাক্ত সংঘর্ষের পর যাদবপুরকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কাছেই ৮বি বাস টার্মিনাসে ‘সহস্র কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচির ডাক দিয়েছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি। অনুষ্ঠানের মূল আকর্ষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর আগে অভিযোগ ছিল, যাদবপুর ক্যাম্পাসে ‘বন্দে মাতরম’ ও জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হয় এবং সিসিটিভি বসানো আটকানো হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট হুঁশিয়ারি—”কোনো সমঝোতা নয়।” জাতীয়তাবাদের বার্তা দিতে শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে এই কর্মসূচির ঘোষণা করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই সফরের পর যাদবপুর চত্বরে উত্তাপ আরও বাড়বে।