নেপালে ভয়াবহ হড়পা বান! নিখোঁজ ৩২ বাঙালি পর্যটক, পাশে দাঁড়াতে চালু হলো জরুরি হেল্পলাইন!

প্রাকৃতিক ধস ও ভয়াবহ হড়পা বানের জেরে বিপর্যয়ের মুখে পড়া নেপালে কলকাতার ৩২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলের পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাসুয়া জেলার ভোটেকোশি নদীর বন্যা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়, যার ফলে বহু মানুষ আতঙ্কিত ও নিখোঁজ হয়েছেন।এই মর্মান্তিক পরিস্থিতিতে নিখোঁজ বাঙালি পর্যটক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন।
প্রতিবেশ রাষ্ট্রে এই বিপদের পর রাজ্য সরকারের পক্ষ থেকে ভবানীভবনে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতরে একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাদের পরিবারবর্গ সহায়তার জন্য (033) 24793311 এবং 9147890181 নম্বরে যোগাযোগ করতে পারেন।রাজ্য সরকারের তরফে নিখোঁজদের পরিবারের জন্য প্রয়োজনীয় সবরকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, যাতে দ্রুত তাদের সন্ধান মেলানো যায়।