ভাই নয় স্বামীকেও রাখি পরানো যায়! জানুন কি বলছে শাস্ত্র

ভাই নয় স্বামীকেও রাখি পরানো যায়! জানুন কি বলছে শাস্ত্র

রাত পোহালেই দেশজুড়ে উদযাপিত হতে চলেছে ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব রাখি পূর্ণিমা। তবে এই উৎসব কেবল ভাই বা দাদার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং হিন্দু পৌরাণিক কাহিনি ও শাস্ত্র অনুযায়ী স্বামীকেও রাখি পরানো যায়। বিষ্ণু পুরাণের তথ্য অনুযায়ী, দানবদের সঙ্গে দেবতাদের যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্রকে রাখি পরিয়েছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, ইন্দ্রাণীর পরানো সেই রক্ষাসূত্রের পুণ্য প্রভাবেই দানবদের পরাজিত করে বিজয়ী হয়ে ফিরেছিলেন ইন্দ্র। এর থেকেই স্পষ্ট হয় যে রাখি কেবল ভাই-বোনের উৎসব নয়, এটি মূলত যে কোনো প্রিয়জনকে সুরক্ষিত রাখা ও আগলে রাখার এক বিশেষ শপথ।

হিন্দু শাস্ত্র মতে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক ও রক্ষক। তাই ভাই বা দাদার পাশাপাশি নিজের বেটার হাফের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তাঁকে এই দিনে রাখি পরাতেই পারেন মহিলারা। ইতিমধ্যে পূর্ণিমা তিথি শুরু হয়ে গেছে এবং আগামী ২৮ আগস্ট সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। আগামীকাল রাখি পরানোর শুভ সময় শুরু হচ্ছে ভোর ৫টা ৫৭ মিনিটে এবং তা শেষ হবে সকাল ৯টা ৪৮ মিনিটে। এই সময়ের মধ্যে প্রদীপ, ধান, দূর্বা ও মিষ্টির থালা সাজিয়ে নিয়মানুযায়ী প্রিয়জনকে রাখি পরিয়ে এই বিশেষ উৎসব উদযাপন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *