এখনই ভোট হলে কত আসন পাবে এনডিএ! মোদির জনপ্রিয়তা নিয়ে কী বলছে দেশ?

এখনই ভোট হলে কত আসন পাবে এনডিএ! মোদির জনপ্রিয়তা নিয়ে কী বলছে দেশ?

দেশজুড়ে নানা আন্দোলন ও সমালোচনার গুঞ্জন চললেও মোদি সরকারের ওপর আস্থা হারাচ্ছেন না ভোটাররা! সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সি-ভোটারের প্রকাশিত এই সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এখনই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে ৩২৬টি আসন জিতে অনায়াসেই ক্ষমতায় ফিরবে এনডিএ জোট। এর মধ্যে এককভাবে বিজেপি পেতে পারে ২৬১টি আসন, যা ম্যাজিক ফিগারের কাছাকাছি। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৬টিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গত জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষের মতামত নিয়ে এই সমীক্ষা চালানো হয়। গেরুয়া শিবিরের আসন সংখ্যা কিছুটা কমলেও নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় এখনও কোনো ভাটা পড়েনি। সমীক্ষায় দেখা গেছে, দেশের প্রায় ৪৮.৭ শতাংশ মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাঁর পরেই রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যাঁর পক্ষে মত দিয়েছেন ২৭.১ শতাংশ মানুষ। ২০২৯ সালের নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলালেও মোদির জনপ্রিয়তা যে এখনও অটুট, তা এই সমীক্ষায় স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *