ধেয়ে আসছে মহাবৃষ্টি, কোন কোন জেলায় জারি হলো লাল সতর্কতা!

ধেয়ে আসছে মহাবৃষ্টি, কোন কোন জেলায় জারি হলো লাল সতর্কতা!

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ফের দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে দিনভর বৃষ্টির প্রভাব বজায় থাকবে। পাশাপাশি তিলোত্তমা কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আর্দ্রতার কারণে গরমের জেদ কমবে না।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি থাকবে। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার জেরে নদী তীরবর্তী এলাকা ও নিচু অঞ্চলগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *