রাজ্যের তরুণ ফুটবলারদের হাতে রাখি বাঁধলেন সাউথ গড়িয়া সোস্যাল অর্গানাইজেশন।

জয় বিশ্বাস, বারুইপুর – রাজ্যের প্রথম সারির একাধিক ক্লাবের তরুণ ফুটবলারদের হাতে রাখি পরিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাখি উৎসব পালন করলেন বারুইপুরের সাউথ গড়িয়া সোস্যাল অর্গানাইজেশনের একদল যুবক। সারা বছর যারা ময়দানে ফুটবলের সাথে যুক্ত থাকে, রাখি উৎসবের দিন তাদের কথা ভেবে তাদের হাতেই প্রথমে রাখি পরিয়ে, রাখি উৎসবের দিন একাধিক কর্মসূচি পালন করলেন বারুইপুরের এই স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

ফুটবলারদের হাতে রাখি পরানোর পাশাপাশি, দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন, বিশেষ অতিথি সংবর্ধনা সহ একাধিক কর্মসূচি পালন করেন তারা। এই গোটা কর্মসূচিতে বিশেষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের আইজি রেল শ্রী জয় বিশ্বাস, আইপিএস। এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপুর পলিটেকনিক কলেজের অধ্যাপক ডি আর চট্টোপাধ্যায়, সাউথ গড়িয়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী আলেখ্য চ্যাটার্জি, প্রাক্তন ফুটবলার ঋষিকেশ মন্ডল, বিশিষ্ট আইনজীবী চন্দ্রানী সেন, বারুইপুর থানার পুলিশ আধিকারিক সুবন্তী পাল , বিশিষ্ট চিত্রশিল্পী সুচিস্মিতা মজুমদার, বিশিষ্ট সাংবাদিক জয় বিশ্বাস, আইনজীবী মহ: হাসান গাজী, ডা. সূত্রনাথ চ্যাটার্জি, ফুটবলার ফারদিন আলি মোল্লা, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শুভজিৎ মজুমদার, ফুটবলার শিভম , রাহুল, পলাশ সর্দার, সৌভিক পান, দীপঙ্কর রুই দাস , তুহিন মন্ডল, আইনজীবী লিনা খান, বিশিষ্ট সমাজসেবী বর্ণালী ঘড়াই রায় সহ বিশিষ্ট জনেরা।
এদিনের বিশেষ এই কর্মসূচিতে সাউথ গড়িয়া সোস্যাল অর্গানাইজেশনের ঋষিকেশ মন্ডল, সমর সরদার, অনিকেত বন্দ্যোপাধ্যায় , আলেখ্য চ্যাটার্জি, তারা রানী সর্দার প্রমুখ ব্যক্তিদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করবার মতো ছিল। সাউথ গড়িয়া সোস্যাল অর্গানাইজেশনের সদস্যরা আজকের এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তারা সমাজের ঐক্যের বার্তার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিশেষ করে বারুইপুরের সাউথ গড়িয়া অঞ্চলের তরুণ ফুটবলারা যাতে আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে পারে সেই প্রচেষ্টায় বদ্ধপরিকর তারা।