সিনেমার সমালোচনা করলেই আইনি নোটিস! যশ অভিনীত ‘টক্সিক’ ঘিরে সাইবার দুনিয়ায় প্রতিবাদের ঝড়

সিনেমার সমালোচনা করলেই আইনি নোটিস! যশ অভিনীত ‘টক্সিক’ ঘিরে সাইবার দুনিয়ায় প্রতিবাদের ঝড়

জন্মলগ্ন থেকেই বিতর্কের মুখে পড়েছে যশ অভিনীত মেগাবাজেট ছবি ‘টক্সিক’। ছবির রগরগে দৃশ্য, দুর্বল চিত্রনাট্য ও নারীদের হেয় করার অভিযোগ তুলে ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা নেতিবাচক সমালোচনা করায় শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। ছবিটির বিরুদ্ধে করা রিভিউ ও কনটেন্ট সরিয়ে নিতে সমালোচকদের গণহারে আইনি নোটিস পাঠিয়েছে প্রযোজনা সংস্থা। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী নিরপেক্ষ পর্যালোচনায় বাধা না থাকলেও, কেন এভাবে নোটিস পাঠানো হচ্ছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটপ্রভাবীরা।

আইনি সমন পাওয়ার পর যশের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট ইউটিউবার ও রিভিউয়াররা। জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামীসহ অনেকে অভিযোগ করেছেন, পর্দার হিরো বাস্তবে সমালোচনার মুখোমুখি হতে ভয় পান। সুরাজ কুমার নামের অপর এক ইউটিউবার আইনি নোটিসের স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। সমালোচকদের কটাক্ষ, পর্দায় পুরুষ সিংহ হলেও বাস্তবে যশের সমালোচনার মুখোমুখি হওয়ার সাহস নেই। সমস্ত বিতর্ক ও আইনি জটিলতাকে ছাপিয়ে মুক্তির মাত্র এক সপ্তাহে বক্স অফিসে ২০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে বহুল আলোচিত এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *