থিমের নামে ডিমের প্যান্ডেল নয়, পুজোয় সনাতনী ঐতিহ্যের দাবিতে কড়া বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
August 30, 20265:34 pm

আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সনাতনী ঐতিহ্য বজায় রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পের নামে কোনোভাবেই আপস করা হবে না এবং থিমের নামে ডিমের প্যান্ডেল বা সনাতন সংস্কৃতির পরিপন্থী কোনো আয়োজন বরদাস্ত করা হবে না। একই সঙ্গে দেবীর মূর্তিতে আধুনিকতার নামে শালীনতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
পুজোয় পবিত্রতা ও শুচিতা বজায় রাখতে মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, দেবীপক্ষের শুরুর আগে পুজোর উদ্বোধন এবং কুমোরটুলিতে প্রতিমা তৈরির সময় ফটোশ্যুটের মতো বিষয়গুলোতেও আপত্তি তোলা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের এই নতুন গাইডলাইন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক চর্চা।