অবশেষে মিলবে কি চাকরি? ২৬ হাজার শিক্ষক নিয়োগ শেষ করতে আট মাস সময় চাইল রাজ্য!

অবশেষে মিলবে কি চাকরি? ২৬ হাজার শিক্ষক নিয়োগ শেষ করতে আট মাস সময় চাইল রাজ্য!

২৬ হাজার শিক্ষক নিয়োগের জট কাটাতে সুপ্রিম কোর্টের কাছে আরও আট মাস সময় চেয়েছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আগামী বছরের মে মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে কমিশন জানিয়েছে, ১ লক্ষ ২৯ হাজার ওএমআর শিট এবং উত্তরপত্র সংক্রান্ত বিপুল অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত সময় প্রয়োজন। পাশাপাশি, ওএমআর স্ক্যানিংয়ের জটিলতা এবং বিধানসভা নির্বাচনের পর কমিশনের নেতৃত্ব পরিবর্তনের ফলে প্রশাসনিক স্তরে কিছুটা বিলম্ব ঘটেছে।

অন্যদিকে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা এবং আদালতের নতুন নির্দেশিকা নিয়োগ প্রক্রিয়াকে আরও মন্থর করে তুলেছে। তবে এর মাঝেই একাদশ-দ্বাদশ শ্রেণীর ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়ে পর্ষদের কাছে তিন হাজারেরও বেশি সুপারিশ জমা পড়েছে। নবম-দশম শ্রেণীর ইন্টারভিউ তালিকাও প্রস্তুত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সচিন সচদেবার এজলাসে এই মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আদালতের চূড়ান্ত রায়ের উপরই নির্ভর করছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *