চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’! অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?

চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’! অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?

প্যাকেটজাত চিপস, নুডলস বা ঠান্ডা পানীয়ের প্যাকেটে এবার থেকে বড় অক্ষরে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ বা ‘হাই ফ্যাট’-এর মতো স্পষ্ট সতর্কবার্তা যুক্ত করার প্রস্তাব দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো জটিল পুষ্টিতথ্য বা সংখ্যার হিসাব ছাড়াই ক্রেতাদের এক নজরে খাবারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা। গবেষণায় দেখা গিয়েছে, সংখ্যাভিত্তিক তথ্য বা স্টার-রেটিংয়ের তুলনায় স্পষ্ট সতর্কবার্তা অস্বাস্থ্যকর খাবার শনাক্ত করতে গ্রাহকদের অনেক বেশি সাহায্য করে।

তবে এই প্রস্তাবিত নিয়মের বেশ কিছু ফাঁকফোকর ও শর্ত নিয়ে ইতিমধ্যে তীব্র আপত্তি তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়মের প্রথম পর্যায়ে বলা হয়েছে, কোনও খাবারে নির্দিষ্ট দুই বা তার বেশি পুষ্টি উপাদান নির্ধারিত সীমা অতিক্রম করলেই কেবল এই সতর্কবার্তা বাধ্যতামূলক করা হবে। ফলস্বরূপ, কোনও পণ্যে চিনির পরিমাণ অত্যন্ত বেশি থাকলেও যদি নুন ও ফ্যাটের মাত্রা সীমার মধ্যে থাকে, তবে সেই প্যাকেটে কোনো সতর্কবার্তা নাও থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, যেকোনো একটি ক্ষতিকর উপাদান অতিরিক্ত মাত্রায় থাকলেই তা স্পষ্টভাবে চিহ্নিত করা জরুরি। পাশাপাশি, লেবেলের হরফের ছোট আকৃতি এবং নিয়ম কার্যকরের নির্দিষ্ট সময়সীমা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *