বাবরের দেশ থেকেই এল সম্মান! মোদীর উজাবকিস্তান প্রাপ্তি নিয়ে বিজেপিকে তুলোধনা ওমেইসির

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অলিয়ি দারাজালি দোস্তলিক’ পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রবিবার উজবেকিস্তান সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করার স্বীকৃতি হিসেবে মোদীকে এই সম্মান দেওয়া হয়। এই ঘটনার পরই বিজেপি ও আরএসএস-কে নিশানা করে হায়দরাবাদের সাংসদ বলেন, যে দেশ থেকে মুঘল সম্রাট বাবর ভারতে এসেছিলেন, সেই দেশের কাছ থেকেই এবার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী। এতদিন রাজনৈতিক প্রচারে যারা বাবরের নাম করে আক্রমণ শানাতেন, সেই দেশের সম্মান গ্রহণ করার পর সংঘ পরিবারের আত্মচিন্তা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
ওয়াইসি আরও দাবি করেন, বর্তমান উজবেকিস্তানের ফারগানা উপত্যকার সঙ্গে বাবরের জন্মস্থানের যোগ রয়েছে এবং বিদেশ সফরে গেলে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাভে আন্তর্জাতিক সম্মান অর্জন করছেন। অন্যদিকে, এই সম্মানে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানান যে, ভারত ও উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি এই প্রাপ্তি উৎসর্গ করছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে মোদীর মুকুটে এটি আরও একটি নতুন সংযোজন।