পুজোর আগেই নিয়োগ চাই! শিয়ালদা থেকে ধর্মতলায় পুলিশ চাকরিপ্রার্থীদের মেগা মিছিল

পুজোর আগেই নিয়োগ চাই! শিয়ালদা থেকে ধর্মতলায় পুলিশ চাকরিপ্রার্থীদের মেগা মিছিল

দুর্গাপুজোর আগেই চূড়ান্ত নিয়োগপত্রের দাবিতে এবার রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের পুলিশ চাকরিপ্রার্থীরা। কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার দুই বছর কেটে গেলেও এখনও হাতে মেলেনি নিয়োগপত্র।

এই দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার প্রতিবাদে সোমবার শিয়ালদা স্টেশন চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন হবু পুলিশকর্মীরা, যা শহরের ব্যস্ত পথ পরিক্রমা করে ধর্মতলায় গিয়ে শেষ হয়। শত শত চাকরিপ্রার্থীর অংশগ্রহণে এই মিছিল ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা।

আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, গত দুই বছর ধরে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার প্রতারিত হয়ে এবার তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই পুজোর মুখেই নিজেদের হক আদায় করতে এই চূড়ান্ত আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা। এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *