হুগলি জেলেই অভিষেক! দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, আইনি জালে আরও জর্জরিত তরুণ আইপিএল তারকা

নারী নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো গুরুতর অভিযোগে আইনি জট আরও বাড়ল বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোড়েলের। দিল্লি ক্যাপিটালসের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার বর্তমানে হুগলি জেলে বন্দি। গ্রেপ্তারির বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের আর্জি জানানো হলেও, আদালত থেকে কোনও স্বস্তি মেলেনি।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর বেঞ্চে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলাটির জরুরি শুনানির আবেদন জানান। তবে আদালত সেই আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত শ্রীঘরেই থাকতে হচ্ছে এই ক্রিকেটারকে।
অভিযোগকারিণীর লিখিত দাবির ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর থেকেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একের পর এক আইনি ধাক্কা খাওয়ার পর হাইকোর্টের এই সিদ্ধান্তে অভিষেক পোড়েলের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়ল বলেই মনে করছেন আইনজীবীরা।