দুর্গাপুজোর আগে কি মিলবে না সরকারি বাসের সুবিধা? পিঙ্ক কার্ড নিয়ে এল বিরাট আপডেট!

দুর্গাপুজোর আগে কি মিলবে না সরকারি বাসের সুবিধা? পিঙ্ক কার্ড নিয়ে এল বিরাট আপডেট!

পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য বহুল প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’ পরিষেবা এখনই চালু হচ্ছে না। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী দুর্গাপুজোর আগে এই কার্ড চালুর কোনো সম্ভাবনা নেই। ফলে উৎসবের মরশুমে পিঙ্ক কার্ড ছাড়াই যাতায়াত করতে হবে যাত্রীদের। তবে পরিবহণমন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন, কার্ড না থাকলেও মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা বন্ধ হচ্ছে না। বর্তমান নিয়মানুযায়ী ভোটার কার্ড বা [Aadhaar Redacted]-এর মতো সরকারি পরিচয়পত্র দেখিয়েই মহিলারা আগের মতো বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, অপর্যাপ্ত বাস পরিকাঠামো এবং চালক ও কন্ডাক্টরের ঘাটতির কারণে এই পরিষেবা চালুর প্রক্রিয়া কিছুটা শ্লথ হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহু বাসের অবস্থাও বর্তমানে শোচনীয়। এই সমস্ত সমস্যা দূর করতে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে পরিবহণ দপ্তর। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট দপ্তরে অফলাইন বা অনলাইনে আবেদন করা যাবে। তবে যতদিন না নতুন কার্ড চালু হচ্ছে, ততদিন পুরোনো নিয়মে পরিচয়পত্র দেখিয়েই এই বিশেষ পরিষেবা উপভোগ করতে পারবেন সাধারণ যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *