আন্তর্জাতিক ফুটবলকে বিদায়!এবার কলকাতার মাঠে বল পায়ে নামবেন মেসি?

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়!এবার কলকাতার মাঠে বল পায়ে নামবেন মেসি?

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এল এক বিরাট খুশির খবর। গতবারের নানা বিতর্ক ও হতাশা পিছনে ফেলে আগামী বছর ফের তিলোত্তমায় আসতে চলেছেন লিওনেল মেসি। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের ঘোষণা অনুযায়ী, এবার আর শুধু গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ানো নয়, ইন্টার মায়ামির প্রাক-মরশুম প্রস্তুতি সফরে কলকাতার মাঠে সরাসরি বল পায়ে নামার জোরালো সম্ভাবনা রয়েছে এই বিশ্ববরণ্য ফুটবলারের।

আন্তর্জাতিক ফুটবলের চাপ ও ব্যক্তিগত পরিস্থিতির কথা মাথায় রেখে মেসির এই অবসর সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আগামী বছর দক্ষিণ এশিয়া সফর উপলক্ষে ইন্টার মায়ামির আসার কথা থাকায়, কলকাতা ও বাংলাদেশে দলটির উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই মেসির ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক দফা বৈঠক সম্পন্ন হয়েছে। অতীতের যেকোনো অপ্রীতিকর অভিজ্ঞতা এড়িয়ে ফুটবলপ্রেমীদের একটি স্মরণীয় ও সুশৃঙ্খল অভিজ্ঞতা উপহার দিতে এখন থেকেই মরিয়া হয়ে কাজ শুরু করে দিয়েছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *