ছুটির দিনে ম্যাজিক উত্তর কলকাতায়! ‘আবোল তাবোল’ ছেড়ে কোন রূপ নিচ্ছে হাতিবাগানের এই বিখ্যাত পুজো?

ছুটির দিনে ম্যাজিক উত্তর কলকাতায়! ‘আবোল তাবোল’ ছেড়ে কোন রূপ নিচ্ছে হাতিবাগানের এই বিখ্যাত পুজো?

উত্তর কলকাতার দুর্গাপুজোয় প্রতিবারই নতুন চমক নিয়ে হাজির হয় হাতিবাগান নবীন পল্লি। বিগত বছরগুলিতে ‘আবোল তাবোল পাড়া’ কিংবা ‘থিয়েটার পাড়া’র মতো অভিনব থিমে শহরবাসীকে মুগ্ধ করেছিল এই পুজো কমিটি। চলতি বছরে পুজোর সাজে আসছে এক বিরাট পরিবর্তন। সুকুমার রায়ের ভাবনার গণ্ডি পেরিয়ে ২০২৬ সালে এই চত্বর সম্পূর্ণরূপে সেজে উঠছে বিশিষ্ট ছড়াকার যোগীন্দ্রনাথ সরকারের সৃষ্টি ও স্মরণে। সাদা-কালো রঙের প্রলেপ সরিয়ে এবার পাড়ার বাড়িগুলিতে লাগনো হচ্ছে লাল, নীল, হলুদ ওুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু সবুজ রঙের ছোঁয়া। ছোটদের টার্গেট করে তৈরি এই নতুন থিমের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘হাসিখুশি পাড়া’।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পাড়ার বাড়িগুলিতে নতুন রঙের কাজ দেখে অনেকেই রাজনৈতিক রঙের বদল বলে ভুল করছেন। কিন্তু এর সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র সম্পর্ক নেই, এটি সম্পূর্ণভাবে শারদীয়া উৎসবের প্রস্তুতি। পুজো কমিটির অন্যতম কর্তা দীপ্ত ঘোষের মতে, যোগীন্দ্রনাথ সরকারের ‘হাসিখুশি’ বইটি ছোটদের মনে বিশেষ জায়গা জুড়ে রয়েছে। তাই কচিকাঁচাদের আনন্দ দিতেই পাড়ার দেওয়ালগুলিতে রঙের পাশাপাশি খোদাই করা থাকবে জনপ্রিয় ছড়ার লাইন ও অভিনয়ের নানা অংশ। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে হাতিবাগান নবীন পল্লির এই ব্যতিক্রমী আয়োজন যে দর্শনার্থীদের নজর কাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *