‘জোর করে গর্ভপাত!’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে সানিয়ার বিস্ফোরক অভিযোগ

‘জোর করে গর্ভপাত!’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে সানিয়ার বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানোর চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সানিয়া দাবি করেন, ২০২৩ সালে তাঁর ইচ্ছার বিরুদ্ধে এবং ইমাদ ও তাঁর পরিবারের প্রবল চাপে তিনি গর্ভপাত করাতে বাধ্য হন। এমনকি তাঁর পরিবার থেকে সন্তান নষ্ট না করলে বিষ খাইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সানিয়া আরও জানান, অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করে তাঁর সম্মতি ছাড়াই এই গর্ভপাত সম্পন্ন করা হয়, সেই সময় তাঁর পাশে কেউ ছিল না। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, ম্যাচ শেষে হোটেলে ফিরে ইমাদ তাঁকে এর জন্য দায়ী করেছিলেন। উল্লেখ্য, এর আগেও সানিয়া ইমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। ব্যক্তিগত জীবনের এই বিতর্কিত তথ্য প্রকাশ্যে আসায় ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *