নিজ এলাকাতেই দফায় দফায় বিক্ষোভ, মহুয়া মৈত্রকে অতিরিক্ত নিরাপত্তা দিল কলকাতা হাইকোর্ট

নিজ এলাকাতেই দফায় দফায় বিক্ষোভ, মহুয়া মৈত্রকে অতিরিক্ত নিরাপত্তা দিল কলকাতা হাইকোর্ট

নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগরে বারবার বিক্ষোভ ও রাজনৈতিক সংঘাতের মুখে পড়ে অবশেষে আইনি স্বস্তি পেলেন সাংসদ মহুয়া মৈত্র। তাঁর নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত সুরক্ষাকর্মীর পাশাপাশি আরও দু’জন অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৩০ দিনের জন্য কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারকে এই নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় নানা কর্মসূচি ঘিরে প্রতিনিয়ত তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে সাধারণ মানুষের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে— এই অভিযোগ তুলে নিরাপত্তার জন্য আদালতের দরজায় কড়া নেড়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সেই আবেদনের ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে আদালত। তবে এই সুরক্ষার সঙ্গে যুক্ত রয়েছে একটি বিশেষ শর্ত।

নির্দেশ অনুসারে, মহুয়া মৈত্র যখনই নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, তার অন্তত ৪৮ ঘণ্টা আগে ই-মেইলের মাধ্যমে জেলা পুলিশ সুপারকে অবহিত করতে হবে। এই নিয়ম বলবৎ থাকবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ওই একই দিনে মামলার পরবর্তী শুনানিতে পুলিশকে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্টের এই রায়কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *