সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ! চাঞ্চল্যকর তথ্যে উদ্বিগ্ন বাংলাদেশের নেটপাড়া

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ! চাঞ্চল্যকর তথ্যে উদ্বিগ্ন বাংলাদেশের নেটপাড়া

গত সাত মাসে বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। তবে এদের মধ্যে ঠিক কতজন শিশু পরিবারের কাছে ফিরে এসেছে, তার কোনো সুনির্দিষ্ট বা পূর্ণাঙ্গ হিসাব সরকারের কাছে নেই। সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান।

প্রশাসনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ববর্তী সাত মাসের (জুন–ডিসেম্বর ২০২৫) তুলনায় সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে জিডির সংখ্যা ছিল ১৩,৮৭৬টি, সেখানে পরবর্তী সাত মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭১৭টিতে।

পরিসংখ্যান চিন্তার কারণ হলেও অভিভাবকদের অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। তিনি জানান, কোনো শিশু সাময়িকভাবে নিখোঁজ হলেও পরিবার পুলিশে জিডি করে। তবে জিডি হওয়া মানেই যে শিশুটি আর ফিরে আসেনি, তা নয়—নিখোঁজদের একটি বড় অংশই পরবর্তীতে সুস্থ শরীরে বাড়ি ফিরে পায়। তা সত্ত্বেও, ঠিক কতজন শিশু এখনও পরিবারের কাছে ফিরতে পারেনি সেই সংক্রান্ত ডেটা সরকারের হাতে না থাকার বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *