ট্যাঙ্কে পচা পাখি, সেই জলেই মিড-ডে মিল! ক্যানিংয়ের স্কুলে তুঙ্গ বিক্ষোভ

ট্যাঙ্কে পচা পাখি, সেই জলেই মিড-ডে মিল! ক্যানিংয়ের স্কুলে তুঙ্গ বিক্ষোভ

ক্যানিংয়ের গোলাদোহরা কুসুমমণি প্রাথমিক স্কুলে পানীয় জলের ড্রাম ও ছাদের ট্যাঙ্কে মরা পাখি পড়ে থাকাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েক দিন ধরে সেই পচা জল দিয়েই খুদে পড়ুয়াদের মিড-ডে মিলের রান্না তৈরি করা হচ্ছিল এবং তারা তা পান করছিল। জল থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিভাবকদের দাবি, ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তা গুরুত্ব দেননি। এর প্রতিবাদে অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান। জানা গেছে, তিন শিক্ষকের এই স্কুলে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অনুপস্থিত, ফলে একজন পার্শ্বশিক্ষকই মূল দায়িত্ব সামলাচ্ছেন। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *