জমির মিউটেশন ও পাট্টায় অনিয়ম রুখতে কড়া মন্ত্রী, বিএলআরও-দের ভুল সংশোধনের নির্দেশ

জমির মিউটেশন ও পাট্টায় অনিয়ম রুখতে কড়া মন্ত্রী, বিএলআরও-দের ভুল সংশোধনের নির্দেশ

জমি মিউটেশন, চরিত্র বদল (কনভারশন) এবং পাট্টা বণ্টনে যাবতীয় অনিয়ম বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার বর্ধমানের টাউন হলে আয়োজিত এক রিভিউ বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জমি সংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে কাউকেই রেয়াত করা হবে না।

রাজ্যজুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, মিউটেশন ছাড়াই জমি-বাড়ি বিক্রি হচ্ছে এবং চরিত্র পরিবর্তন না করেই চলছে ব্যবসায়িক ও শিল্প সংক্রান্ত কাজকর্ম। এমনকী দেবোত্তর সম্পত্তি ও পাট্টা বণ্টন নিয়েও নানা অনিয়মের খবর সামনে এসেছে। এই সমস্ত জট কাটাতে এবং প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

জেলাশাসক শ্বেতা আগরওয়াল ও ব্লক ভূমি রাজস্ব আধিকারিকদের (BLRO) উপস্থিতিতে মন্ত্রী বলেন, “যাঁদের প্রকৃত মাথার উপর ছাদ নেই, পাট্টা পাওয়া তাঁদেরই অধিকার। কিন্তু সেখানেও নানা অনিয়ম হয়েছে।” তিনি নির্দেশ দেন, যাঁদের পাট্টা দেওয়া হয়েছে তাঁদের সঠিক তালিকা তৈরি করতে হবে এবং বিএলআরও-দের অতীতে করা ভুলগুলো অবিলম্বে সংশোধন করতে হবে। জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনাই এখন সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *