ডেঙ্গুর গ্রাসে চার হাজার! পরিস্থিতি সামলাতে বাড়ি বাড়ি নজরদারি ও ফিভার ক্যাম্পের সিদ্ধান্ত

ডেঙ্গুর গ্রাসে চার হাজার! পরিস্থিতি সামলাতে বাড়ি বাড়ি নজরদারি ও ফিভার ক্যাম্পের সিদ্ধান্ত

রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ানোর পরই কঠোর পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ চালাবেন আশাকর্মীরা। পাশাপাশি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অভাব থাকা এলাকায় পিপিপি মডেলে বেসরকারি ল্যাবরেটরিতে নামমাত্র খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। কোনো এলাকায় জ্বরের প্রাদুর্ভাব বাড়লে দ্রুত সকাল সাতটা থেকে নটা পর্যন্ত বিশেষ ফিভার ক্যাম্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পরীক্ষার পাশাপাশি ওষুধও মিলবে।

ডেঙ্গুর এই প্রকোপ আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সমস্ত স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি অফিস চত্বরে জল জমতে না দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, সাধারণ ভাইরাল ফ্লুর সঙ্গে ডেঙ্গুকে গুলিয়ে না ফেলে নিজে ওষুধ না খেয়ে, তিন দিনের বেশি জ্বর থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আর্জি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *