ভয়ঙ্কর হুঁশিয়ারি! সন্ত্রাসবাদের পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার ডাক দিলেন মোদী

ভয়ঙ্কর হুঁশিয়ারি! সন্ত্রাসবাদের পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার ডাক দিলেন মোদী

বিশকেকের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা এসসিও-র মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদ এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়—এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে বিশ্বকে একযোগে পদক্ষেপ করতে হবে। সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা বরদাস্ত করা হবে না এবং এই বিষয়ে কোনও দ্বিমুখী নীতি চলবে না। কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, যোগাযোগ ও সুযোগ—এই তিন স্তম্ভের ওপর জোর দিয়ে আঞ্চলিক শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মাদক পাচার, সংগঠিত অপরাধ দমন, ডিজিটাল নথিপত্রের ব্যবহার বাড়িয়ে বাণিজ্য ব্যবস্থার আধুনিকীকরণ এবং যুব সম্প্রদায় ও বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *