মাত্র ১০ টাকায় আইসক্রিম! বাজার কাঁপাতে আসছে মুকেশ অম্বানীর নতুন ব্রান্ড!

মাত্র ১০ টাকায় আইসক্রিম! বাজার কাঁপাতে আসছে মুকেশ অম্বানীর নতুন ব্রান্ড!

ক্যাম্পা কোলার অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের পর এবার ভারতের আইসক্রিম বাজারে আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে মুকেশ অম্বানীর রিলায়েন্স গোষ্ঠী। খুব শীঘ্রই দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে তাদের সম্পূর্ণ নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’। রিলায়েন্সের পরীক্ষিত ও সফল কম খরচের ব্যবসায়িক কৌশলকে কাজে লাগিয়ে এই ব্র্যান্ডের আইসক্রিম বাজারে আনা হচ্ছে, যার প্রাথমিক খুচরা দাম শুরু হবে মাত্র ১০ টাকা থেকে। কাপ, কোন ও স্টিক—সব ধরনের জনপ্রিয় আইসক্রিমই এই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সাধারণ গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।

বর্তমানে বাজারে আমুল, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল ও মাদার ডেয়ারির মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির সবচেয়ে কম দামি আইসক্রিমের দাম যেখানে কুড়ি টাকা, সেখানে তার অর্ধেক দামে পণ্য এনে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি করতে চলেছে এই নতুন উদ্যোগ। প্রথমে পশ্চিম ভারতে এটি চালু হলেও ধাপে ধাপে সারা দেশেই এর পরিসর বাড়ানো হবে। রিলায়েন্সের এই আক্রমণাত্মক পদক্ষেপে ইতিমধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে এবং প্রতিযোগী বেশ কিছু ব্র্যান্ডের শেয়ারের দামেও পতন দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *